১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ১:২৬
মুন্সিগঞ্জে জমিতে গরু আনতে গিয়ে ও ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেছে দুইজনের
খবরটি শেয়ার করুন:
57

মুন্সিগঞ্জ, ১৬ এপ্রিল ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে জমিতে গরু আনতে গিয়ে একজন ও ফুটবল খেলার সময় বজ্রপাতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে পৃথক ঘটনায় এই দুইজনের মৃত্যু হয়।

স্বজনরা জানান, উপজেলার আড়িয়াল ইউনিয়নের ফজুসার গ্রামে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে আক্রান্ত হন রিজান ঢালী (১৬)।

পরে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

​অন্যদিকে, দিঘিরপাড় ইউনিয়নের হায়ারপাড় এলাকায় মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হন রাকিব (২২)। তাকেও উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে নিশ্চিত করেন।

টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক অফিসার ডা. নুরে আলম সিদ্দিকী এসব তথ্য নিশ্চিত করেন।

টংগিবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাবলু জানান, জানান, মরদেহগুলো সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।