দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে মুন্সিগঞ্জে মানববন্ধন
171

মুন্সিগঞ্জ, ২৪ ফেব্রুয়ারি, ২০২২, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে মুন্সিগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে প্রতিভাবান সংগঠন ও সম্প্রীতি, সামাজিক উন্নয়ন সংগঠন।

গতকাল বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টা’র দিকে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনকারীরা বলেন, চাল, ডাল, তৈল, গ‍্যাস সহ দ্রব্যমূল্যর দাম অস্বাভাবিক ভাবে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। মধ্যবিত্ত পরিবারগুলোর পক্ষে দিনযাপন করা কষ্টদায়ক হয়ে পড়েছে। এ অবস্থার পরিত্রাণ পেতে দ্রুত প্রতিটি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে।

মানববন্ধনে অংশ নেন, জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি শ,ম, কামাল হোসেন, মাইটিভির মুন্সিগঞ্জ প্রতিনিধি শেখ মোহাম্মদ রতন, সম্প্রীতি সামাজিক উন্নয়ন সংগঠনের উপদেষ্টা সওকত, মানব সেবা সংগঠনের সভাপতি শাহারিয়ার, সংগঠক কামরুল ইসলাম জাহাঙ্গীর, প্রতিভাবান সংগঠনে সভাপতি সুমন মিয়া, সহ সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সহ সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, সহ-ক্রিড়া সম্পাদক রাকিব হাসান, সমাজ কল‍্যান সম্পাদক, সাদ্দাম হোসেন, কার্যকরী সদ‍্যস‍্য মেহেদী হাসান, তৌফিক, সংগঠক সামান উদ্দিন দেওয়ান, রাকিব বীজলি, সেলিম, প্রমূখ।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ