দুই বন্ধু মিলে তরুণীকে ধর্ষণের অভিযোগ
130

রাজধানীর মগবাজারে দুই বন্ধু মিলে অষ্টাদশী এক তরুণীকে (১৮) ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। ওই তরুণী এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎ​সাধীন।

জামালপুরের সরিষাবাড়ী থেকে আসা ওই তরুণী গত দুই মাস ধরে রাজধানীর একটি হোস্টেলে থেকে বিশ্ববিদ্যালয় ভর্তির কোচিং করছেন।

তরুণীর বাবা বলেন, গতকাল শুক্রবার বিকেল পাঁচটার দিকে নিজ গ্রামের দুই বন্ধু নীলয় ও শাওনের সঙ্গে হোস্টেল থেকে বের হন তাঁর মেয়ে। এরপর ওই দুই বন্ধু মগবাজারের একটি হোটেলে নিয়ে তাঁকে ধর্ষণ করে।

রাতেই বিষয়টি ফোনে জানতে পেরে আজ শনিবার দুপুরে স্ত্রীসহ ঢাকায় এসে পুলিশের সহায়তায় মেয়েকে হাসপাতালে নিয়ে আসেন।

হাসপাতাল-১ এর পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক মোজাম্মেল হক ওই তরুণীর হাসপাতালে চিকিৎসাধীন থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ