টংগিবাড়ীতে নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের নাগরিক সম্বর্ধনা
২২০

মুন্সিগঞ্জ, ১৫ ফেব্রুয়ারি, ২০২২, টংগিবাড়ী প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের ‘নাগরিক সম্বর্ধনা’ দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় সোনারং টংগিবাড়ী উচ্চ বিদ্যালয়ে এ সম্বর্ধনা দেওয়া হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ও সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জগলুল হালদার ভুতু।

অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোয়েব আলি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজ আল আসাদ বারেক, সাধারণ সম্পাদক আহসান কবির হালদার, উপজেলা ভাইস চেয়ারম্যান নাহিদ খান, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নাসিমা আক্তার, উপজেলা যুবলীগের সভাপতি রেজাউর রহমান ডিউক মাঝি, সাধারণ সম্পাদক আতিকুর রহমান শিল্পী, উপজেলা ছাত্রলীগের সভাপতি খালিদ হোসেন খান, সাধারণ সম্পাদক দিপু মাঝি সহ ১২ টি ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারবৃন্দ।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ