জোর করে এক হাটের গরু আরেক হাটে নামানোর চেষ্টাকালে ৩ জনকে ধরলো নৌ পুলিশ
মুন্সিগঞ্জ, ২৩ মে ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির আওতাধীন ডহরি খালের মাঝামাঝি এলাকায় এক হাটের পশুবাহী ট্রলার অন্য হাটে নেওয়ার চেষ্টাকালে তিনজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার দুপুর দেড়টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানুল আলম।
অভিযান চলাকালে একটি পশুবাহী ট্রলার এক হাট থেকে অন্য হাটে নেওয়ার চেষ্টা করা হলে সংশ্লিষ্ট তিনজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুল মাবুদ।
তিনি জানান, নিয়ম ভঙ্গ করে পশুবাহী ট্রলার স্থানান্তরের চেষ্টা করায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।





