মুন্সিগঞ্জে বাসা থেকে বেরিয়ে ৫ম শ্রেণীর শিক্ষার্থী নিখোঁজ
মুন্সিগঞ্জ, ১০ সেপ্টেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর) মুন্সিগঞ্জ সদরে বাসা থেকে বের হওয়ার পর কাউসার নামে পঞ্চম শ্রেণির এক স্কুলশিক্ষার্থী নিখোঁজ হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সে বাসা থেকে বের হয়। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজ কাউসার (১২) আধারা ইউনিয়নের সুমার ঢালিকান্দি গ্রামের সেলিম মোল্লা ও স্মৃতি আক্তারের ছেলে। নিখোঁজের সময় তার পরনে লাল রঙের গেঞ্জি ছিল বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। পরিবারের সদস্যরা জানান, সকাল থেকে কাউসারের কোনো সন্ধান না পাওয়ায় তারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। কাউসারকে কেউ কোথাও দেখে থাকলে বা তার...
1
মুন্সিগঞ্জ, ১০ সেপ্টেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরে বাসা থেকে বের হওয়ার পর কাউসার নামে পঞ্চম শ্রেণির এক স্কুলশিক্ষার্থী নিখোঁজ হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সে বাসা থেকে বের হয়। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ কাউসার (১২) আধারা ইউনিয়নের সুমার ঢালিকান্দি গ্রামের সেলিম মোল্লা ও স্মৃতি আক্তারের ছেলে। নিখোঁজের সময় তার পরনে লাল রঙের গেঞ্জি ছিল বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, সকাল থেকে কাউসারের কোনো সন্ধান না পাওয়ায় তারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি।
কাউসারকে কেউ কোথাও দেখে থাকলে বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পেলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
যোগাযোগ: ০১৩২৭৮২৬৪৭১, ০১৬৪৮০৩১০৩৪









