মুন্সিগঞ্জে ৩০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
3

মুন্সিগঞ্জ, ১০ সেপ্টেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ৩০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কংশপুরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কংশপুরা গ্রামের মোহাসিনের স্ত্রী রুবিনা (৩২) এবং মোহাসিন (৪৫)। মোহাসিন একই এলাকার আবু মিয়া বেপারীর ছেলে।

জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চলছে। এর অংশ হিসেবে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিনের তত্ত্বাবধানে এসআই মো. শাহ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে কংশপুরা এলাকার একটি দোচালা বসতঘরের নিচে ঘরের সামনে থেকে ৩০০ পিস ইয়াবাসহ রুবিনা ও মোহাসিনকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ