জাতীয় শোক দিবস; জেলা প্রশাসনের শোকর্যালী, আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদকঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪০তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ ১৫আগষ্ট শনিবার সকালে মুন্সীগঞ্জ জেলা শহরে শোকর্যালী পালন করেছে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন।
এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, সরকারী হরগঙ্গা কলেজের অধ্যক্ষ জনাব মোঃ সিরাজুল ইসলাম, সিভিল সার্জন ডা. শহীদুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ, বাংলাদেশ আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক ও মুন্সীগঞ্জ সদর-গজারিয়া আসনের সাংসদ এডভোকেট মৃণাল কান্তি দাস, জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান রাজিব, পি.পি. এডভোকেট আব্দুল মতিন, মুন্সীগঞ্জ সদর উপজেলা আ্ওয়ামীলীগের সভাপতি আফসার উদ্দিন ভুইয়া আফসু, মুক্তিযোদ্ধা হোসেন বাবুল প্রমুখ নেতা-কর্মীরা সহ জেলার সকল প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধানগণ, মুক্তিযোদ্ধা বৃন্দ, মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তা/কর্মচারীগণ।
র্যালী শেষে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও শিশুদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবনীর উপর কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।





