জঙ্গি অর্থায়ন: সুপ্রিম কোর্টের ৩ আইনজীবী গ্রেপ্তার
212
জঙ্গি সংগঠনকে অর্থায়নের অভিযোগে সুপ্রিম কোর্টের তিন আইনজীবীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আটককৃতরা হলেন ব্যারিস্টার শাকিলা ফারজানা, অ্যাডভোকেট লিটন ও অ্যাডভোকেট বাপন।
র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতা উদ্দিন জানান, শহীদ হামজা ব্রিগেড নামের একটি জঙ্গি সংগঠনকে অস্ত্র কেনার জন্য এক কোটি ৮ লাখ টাকা দেওয়ার অভিযোগে সুপ্রিম কোর্টের এই তিন আইনজীবীকে আটক করা হয়েছে।

 

আটক ব্যারিস্টার শাকিলা ফারজানা বিএনপির সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে। শাকিলার স্বামী বাহাদুর বলেন, ধানমন্ডির ২৭ নম্বর সড়কে চেম্বারের কাছ থেকে মঙ্গলবার রাত ৯টার দিকে শাকিলাকে তার দুই জুনিয়রসহ গ্রেফতার করা হয়েছে।  তাদের বিরুদ্ধে কী অভিযোগ আমরা জানিনা।
শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ