গজারিয়ায় সড়ক দূর্ঘটনা; ক্রেনদিয়ে বাস উদ্ধার
133

রেজাউল হক সাদ্দামঃ মুন্সিগঞ্জের গজারয়া উপজেলার বাউশিয়া এলাকায় এই দূর্ঘটনা ঘটে ।  বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার বাউশিয়া এলাকার পাখির মোড়ে কুমিল্লা  থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিশা এক্সক্লোসিভের (ঢাকা মেট্রো-ব-১১-৫১৪৭) বাসটিকে একটি কন্ট্রেইনার ধাক্কা দেয় ।এতে বাসটি লাইনচ্যুত হয়ে রাস্তা থেকে কিছুটা নিচে পরে যায়।

বাসটিকে ধাক্কা দিয়ে কনটেইনারটি পালিয়ে যায়। এতে হতাহত না হলেও গাড়িরযাত্রিরা ছোট-খাট আহত হয়েছে বলে জানা গেছে। তাৎক্ষনিকভাবে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ক্রেনদিয়ে বাসটিকে উদ্ধার করে তাদের নিয়ন্ত্রনে নিয়ে যায়।

ঘটনার সময় দীর্ঘক্ষণ যানজট থাকলেও এখন রাস্তার স্বাভাবিক অবস্থায় রয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ