গজারিয়ায় মাদক সম্রাট চেকার মহিউদ্দিন অস্ত্রসহ আটক
128

মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলার কুখ্যাত মাদক সম্রাট মহিউদ্দিন ওরফে চেকার মহিউদ্দিনকে অস্ত্র ও ইয়াবাসহ আটক করেছে ডিবি।

গতকাল গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ ডিবি পুলিশের একটি দল ঢাকা-ট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের আনারপুরা বাস স্ট্যান্ড সংলগ্ন জিএমআই সিএনজি স্টেশনের সামনে গাড়ী তল্লাশিকালে সাদা রঙের চট্টমেট্রো-খ-১১-২০৮০ নাম্বারের প্রাইভেট কারটি থামার জন্য সিগনাল দেয়,এসময় প্রাইভেট কারটির চালক সিগনাল অমান্য করে দ্রুত পালিয়ে যাবার চেষ্টা করলে পুলিশ গাড়ীটির পিছনে ধাওয়া করে গাড়ীটি আটক করে। গাড়ীটি আটক করার পর গাড়ীর চালক মোঃ মহিউদ্দিন(৩০)এর দেহ তল্লাশি করলে ,দুই রাউন্ড গুলি ভর্তি ম্যাগজিনসহ একটি বিদেশী পিস্তল,৫০০পিছ ইয়াবা,ইয়াবা বিক্রির নগদ ৫০০০০(পঞ্চাশ হাজার)টাকা পাওয়া যায়।

ডিবি পুলিশের এসআই আবদুল্লা-আল-মামুন বাদী হয়ে গজারিয়া থানায় মাদক ও অস্ত্র আইনে একটি মামলা রজু করে গাড়ীসহ মালামাল ও আসামীকে আটক করে ডিবি মুন্সীগঞ্জ কার্যালয়ে নিয়ে যায় ।মামলা নং-১৯ ।ঘটনার সত্যতা স্বীকার করে,মুন্সীগঞ্জ ডিবি পুলিশের এসআই আবদুল্লা-আল-মামুন জানান,আটককৃত আসামী ও জব্দ মালামাল ডিবি মুন্সীগঞ্জের হেফাজতে রয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ