গজারিয়ার ৭ ইউনিয়নে নৌকা পেলেন যারা
104

মুন্সিগঞ্জ, ৫ ডিসেম্বর, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

পঞ্চম ধাপে মুন্সিগঞ্জের গজারিয়া ‍উপজেলার ৭ ইউনিয়নে দলীয় প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ।

গতকাল শনিবার (৪ ডিসেম্বর) গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

গজারিয়া উপজেলার ৭ টি ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন যারা-

গজারিয়া ইউনিয়নে মোহাম্মদ শফিউল্লাহ।

হোসেন্দী ইউনিয়নে মো: মনিরুল হক মিঠু।

বালুয়াকান্দি ইউনিয়নে মো: নাজমুল হোসেন।

টেংগারচর ইউনিয়নে ইউনিয়নে বোরহান উদ্দিন দেওয়ান।

ভবেরচর ইউনিয়নে মুক্তার হোসেন।

গুয়াগাছিয়া ইউনিয়নে আবুল খায়ের মোহাম্মদ আলী (খোকন)।

ইমামপুর ইউনিয়নে মো. হাফিজুজ্জামান খান (জিতু)।

 

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ