করোনা: সর্ব্বোচ্চ কঠোর অবস্থানে মুন্সিগঞ্জ
125

মুন্সিগঞ্জ, ১০ এপ্রিল, ২০২০, আরাফাত রায়হান সাকিব (আমার বিক্রমপুর)

করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে মুন্সিগঞ্জ সর্ব্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।

মুন্সিগঞ্জের এক ইউনিয়ন থেকে অন্য ইউনিয়নে যাতায়াত তথা সকল ধরণের যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। এর আগে চারিদিক থেকে বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে মুন্সিগঞ্জকে।

শুক্রবার (১০ এপ্রিল) জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের স্বাক্ষরিত এক ইউনিয়ন থেকে অন্য ইউনিয়নে যাতায়াত বন্ধে গনবিজ্ঞপ্তি জারি করা হয়। 

এতে উল্লেখ্য করা হয়, চেয়ারম্যান, মেম্বার ও গ্রাম পুলিশের মাধ্যমে প্রতিটি ইউনিয়নের প্রবেশ মুখে ব্যারিকেড দিয়ে চলাচল নিয়ন্ত্রণ করবে।

এছাড়াও পরবর্তী নির্দেশনা ছাড়া সাপ্তাহিক হাট, পশুর হাট, শপিংমল, আবাসিক হোটেল, রেস্টুরেন্ট, বিনোদন কেন্দ্র, সামাজিক অনুষ্ঠান, ধর্মীয় সমাবেশ, সিনেমা হল ও গনজামায়েত যথারীতি বন্ধ থাকবে।

তবে জরুরী প্রয়োজন, খাদ্য সামগ্রী, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, কৃষি পন্যের গাড়ি চলাচল কতে পারবে। আর এসব আইন ভঙ্গ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা করা হবে।

বিষয়টি নিশ্চিত করে সদর উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ জানান, পাশবর্তী জেলা গুলোতে এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। তবে মুন্সিগঞ্জে যেহেতু এখন পর্যন্ত করোনা রোগী পাওয়া যায়নি। সেক্ষেত্রে আপাতত লকডাউন ঘোষণা করা হয়নি। পরিস্থিতি অনুযায়ী প্রশাসন সে সিদ্ধান্ত নিবে। এখন থেকে সবাইকে নিজ নিজ ইউনিয়নে থাকতে হবে, জরুরী প্রয়োজন ছাড়া কোনভাবেই ইউনিয়নের চলাচল করতে পারবে না। কেউ আইন ভঙ্গ করলে তাকে শাস্তির আওতায় আনা হবে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ