করোনাভাইরাসে মুন্সিগঞ্জে নতুন আক্রান্ত ১১ জন সহ মোট ৩৬৫
136

মুন্সিগঞ্জ, ১৬ মে, ২০২০, প্রধান প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে আজ আরও ১১ জন ‘করোনা পজেটিভ’ রোগী পাওয়া গেছে। এ নিয়ে মুন্সিগঞ্জে সর্বমোট করোনা রোগীর সংখ্যা ৩৬৫ জন।

মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ আজ শনিবার (১৬ মে) এসব তথ্য ‘আমার বিক্রমপুর’ কে নিশ্চিত করেন।

মুন্সিগঞ্জ জেলায় করোনা আক্রান্তের চিত্র- শনিবার, ১৬ মে এপ্রিল, ২০২০ইং

উপজেলা আক্রান্ত মৃত্যু সুস্থ
মুন্সিগঞ্জ সদর ১৫৪ ২২
গজারিয়া ৩৯
টংগিবাড়ী ৩০
লৌহজং ৩৯
সিরাজদিখান ৫৮ ১৪
শ্রীনগর ৪৩
সর্বমোট- ৩৬৫ সর্বমোট-১৩ সর্বমোট- ৫২
সূত্রঃ সিভিল সার্জন, মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জ থেকে আজ পর্যন্ত (১৫ মে) ২২৭৫ জনের শরীর থেকে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে ১৯১৩ জনের রেজাল্ট পাওয়া গেছে। এর মধ্যে আক্রান্ত ৩৬৫, মৃত ১৩, সুস্থ ৫২ জন। রেজাল্ট এখনো পাওয়া যায়নি ৩৬২ জনের।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল প্রথম মুন্সিগঞ্জে একসাথে দুই নারীসহ দশজন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ