আব্দুল হাইয়ের কবর জিয়ারত করে দোয়া চাইলেন দুই ছেলে রিপন-মাসুম
২০৪

মুন্সিগঞ্জ, ২০ অক্টোবর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

সাবেক উপমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাইয়ের কবর জিয়ারত করে তাঁর রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন তাঁর দুই ছেলে ইফতেখারুল আলম রিপন ও মুহাম্মদ মাসুম।

আজ মঙ্গলবার মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুরের মিরেশ্বরাই সামাজিক কবরস্থানে গিয়ে বাবার কবর জিয়ারত করেন তাঁরা।

এ সময় জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিনসহ স্থানীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

কবর জিয়ারতকালে তাঁরা প্রয়াত আব্দুল হাইয়ের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর জন্য দোয়া করতে সবার প্রতি অনুরোধ জানান।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ