আব্দুল হাইয়ের কবর জিয়ারত করে দোয়া চাইলেন দুই ছেলে রিপন-মাসুম
মুন্সিগঞ্জ, ২০ অক্টোবর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর) সাবেক উপমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাইয়ের কবর জিয়ারত করে তাঁর রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন তাঁর দুই ছেলে ইফতেখারুল আলম রিপন ও মুহাম্মদ মাসুম। আজ মঙ্গলবার মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুরের মিরেশ্বরাই সামাজিক কবরস্থানে গিয়ে বাবার কবর জিয়ারত করেন তাঁরা। এ সময় জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিনসহ স্থানীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। কবর জিয়ারতকালে তাঁরা প্রয়াত আব্দুল হাইয়ের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর জন্য দোয়া করতে সবার প্রতি অনুরোধ জানান।
২০১
মুন্সিগঞ্জ, ২০ অক্টোবর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
সাবেক উপমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাইয়ের কবর জিয়ারত করে তাঁর রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন তাঁর দুই ছেলে ইফতেখারুল আলম রিপন ও মুহাম্মদ মাসুম।
আজ মঙ্গলবার মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুরের মিরেশ্বরাই সামাজিক কবরস্থানে গিয়ে বাবার কবর জিয়ারত করেন তাঁরা।
এ সময় জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিনসহ স্থানীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
কবর জিয়ারতকালে তাঁরা প্রয়াত আব্দুল হাইয়ের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর জন্য দোয়া করতে সবার প্রতি অনুরোধ জানান।









