আব্দুল হাইকে জড়িয়ে ‘অনিচ্ছাকৃত ভুল’, ক্ষমা চাইলেন এমপি রতন
৩৫০

মুন্সিগঞ্জ, ১ অক্টোবর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের পঞ্চসার ইউনিয়নের গোসাইবাগে উন্নয়ন প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে আব্দুল হাইকে নিয়ে বলা একটি বক্তব্যকে ‘অনিচ্ছাকৃত ভুল’ উল্লেখ করে দুঃখ প্রকাশ ও ক্ষমা চেয়েছেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।

গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) গোসাইবাগে উন্নয়ন প্রকল্প উদ্বোধনকালে বক্তব্য দিতে গিয়ে এমপি রতন বলেছিলেন, “আব্দুল হাই সাহেব যদি বেঁচে থাকতেন, তাহলে দল তাঁকে মনোনয়ন দিত।” তাঁর এই বক্তব্যের পর বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়।

এর পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যটাসে কামরুজ্জামান রতন বলেন, কথাটি তাঁর অনিচ্ছাকৃত ভুলে এভাবে বলা হয়েছে। প্রকৃতপক্ষে তিনি বলতে চেয়েছিলেন, “আব্দুল হাই সাহেব যদি সুস্থ থাকতেন, তাহলে তিনি মনোনয়ন পাওয়ার যোগ্য ও সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচিত হতেন।”

এমপি রতন বলেন, তাঁর বক্তব্যের উদ্দেশ্য ছিল আব্দুল হাইয়ের রাজনৈতিক মর্যাদা ও যোগ্যতার স্বীকৃতি দেওয়া। কোনোভাবেই তাঁকে মৃত হিসেবে উপস্থাপন করা তাঁর উদ্দেশ্য ছিল না।

তিনি বলেন, “আব্দুল হাই সাহেবের প্রতি আমার গভীর শ্রদ্ধা ও সম্মান রয়েছে। তাঁকে নিয়ে কোনো অসম্মানজনক বা কষ্টদায়ক বক্তব্য দেওয়ার উদ্দেশ্য আমার ছিল না। আল্লাহ হাই সাহেবের সুস্থতা দান করুন।”

নিজের বক্তব্যের ভুল স্বীকার করে এমপি রতন আরও বলেন, “ভুল মানুষেরই হয়। কিন্তু ভুল বুঝতে পেরে তা স্বীকার করে সংশোধন করাই দায়িত্বশীলতার পরিচয়।”

তিনি তাঁর অনিচ্ছাকৃত কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন এবং ক্ষমা প্রার্থনা করেন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ