‘আগামী সপ্তাহেই পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা’
১৭৪

নির্বাচনী আচরণবিধি পাস হলে আর কোনো বাধা থাকবে না। আগামী সপ্তাহেই পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। কিন্তু দ্রুত সময়ের মধ্যে সংশোধনী আইন পাস না হয় তাহলে এ বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী। আজ রবিবার বিকেলে বান্দরবান জেলা প্রশাসন সম্মেলন কক্ষে স্থানীয় জনপ্রতিনিধি, সামরিক-বেসামরিক কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

সভায় তিনি আরও বলেন, ‘এবারই প্রথমবারের মতো পৌরসভা নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে। এ পর্যন্ত ৪০টি রাজনৈতিক দল নিবন্ধিত হয়েছে। নিবন্ধনের বাইরে যারা রয়েছেন তারা স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নিতে পারবেন। প্রত্যেক প্রার্থীর সমান সুযোগ-সুবিধার বিধান রেখে নির্বাচন আচরণ বিধির খসড়া তৈরি করা হয়েছে।’

পাহাড়ে রোহিঙ্গা ইস্যুর প্রশ্নে নির্বাচন কমিশনার বলেন, ‘বাংলাদেশের নাগরিক ছাড়া অন্যকোনো দেশের নাগরিক ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবে না। জনপ্রতিনিধিরা রোহিঙ্গাদের ভোটারে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ আসন্ন পৌরসভা নির্বাচন দুই ধাপে অনুষ্ঠিত হওয়ার কথাও জানান তিনি।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. ফারুক হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে চট্টগ্রাম বিভাগীয় নির্বাচন অফিসার আব্দুল বাতেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নুরুল্লাহ নুরী, অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল মাসুদ, সেনাবাহিনীর প্রতিনিধি মেজর মো. তানজিল, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, পৌরসভা মেয়র মো. জাবেদ রেজাসহ সরকারি-বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ