২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ২:০১
মুন্সিগঞ্জে করোনায় নতুন আক্রান্ত ১২৮
খবরটি শেয়ার করুন:
52

মুন্সিগঞ্জ, ২৩ আগস্ট, ২০২১, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ জেলায় নতুন আরও ১২৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

আজ সোমবার (২৩ আগস্ট) করোনাভাইরাস সংক্রান্ত জেলা স্বাস্থ্য বিভাগের ‘স্বাস্থ্য বার্তা’ সূত্রে এ তথ্য জানা গেছে। সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ ‘আমার বিক্রমপুর’ কে এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, নতুন আক্রান্তদের মধ্যে মুন্সিগঞ্জ সদরে ৯২ জন, টংগিবাড়ীতে ১১ জন, সিরাজদিখানে ১৬ জন, লৌহজংয়ে ৩ জন ও শ্রীনগরে ৬ জন।

মুন্সিগঞ্জ জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৩৬৩ জন, সুস্থ রোগীর সংখ্যা ১০ হাজার ৫৭৩ জন, মৃতের সংখ্যা ৯০ জন। অন্যদিকে করোনার টিকা নিয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৬০৩ জন। এখন পর্যন্ত করোনা পরীক্ষা করিয়েছেন ৪৬ হাজার ৬৭১ জন। গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪০৩ জনের।