সিরাজদিখানে স্কুলছাত্রীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
157

মুন্সিগঞ্জের সিরাজদিখানে দশম শ্রেণির ছাত্রী তাহামিনা আক্তার আখিকে কুপিয়ে যখম করার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। আখি সিরাজদিখান উপজেলার রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের সামনের সিরাজদিখান-নিমতলা সড়কে এ মানববন্ধন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. রশিদ তালুকদার মানববন্ধনে সভাপতিত্ব করেন। মানববন্ধনে উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন প্রমুখ বক্তব্য দেন।

এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় দশম শ্রেণির ছাত্রী তাহামিনা আক্তার আখিকে ঘরে ঢুকে সন্ত্রাসীরা কুপিয়ে আহত করে। বর্তমানে আখি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় পুলিশ বুধবার রাতে শেখ জাহিদ নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ