সিরাজদিখানে যথাযোগ্য মর্যাদায় শোক দিবস পালন
116

মুন্সিগঞ্জ, ১৫ আগষ্ট, ২০২০, সিরাজিদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী ও ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে।

সারা দেশের ন্যায় মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন স্থানে কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু করা হয়।

সকাল ৯ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে এবং পরে উপজেলা পরিষদ আঙিনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান হাজ্বী মহিউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার, উপজেলা সহকারী কমিশনার ভূমি আহমেদ সাব্বির সাজ্জাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান এড. তাহমিনা আক্তার তুহিন, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন হাওলাদার, থানার ওসি মো. ফরিদ উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা কান্তা পাল, যুব উন্নয়ন কর্মকর্তা ডলী রানী নাগ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু কবর সিদ্দিক, উপজেলা শিক্ষা অফিসার মো. বেলায়েত হোসেন, উপজেলা প্রকৌশলী শোয়াইব বীন আজাদসহ বিভিন্ন দপ্তেরের কর্মকর্তা কর্মচারীবৃন্দসহ বিভিন্ন ইউনিয়নের রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

এছাড়া সিরাজদিখান প্রেসক্লাবের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ