সিরাজদিখানে দুই চোরাই মোটরসাইকেল উদ্ধার
117

মুন্সিগঞ্জ, ১৩ মে ২০২০, আরিফ হোসেন হারিছ (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে দুই চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে থানা পুলিশ।

উপজেলার বয়রাগাদী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড কুমার খালী গ্রামের থেকে ১২ মে বেলা ৩ ঘটিকার সময় সিরাজদিখান পুলিশ দুই চোরাই মোটরসাইকেল উদ্ধার করে।

এলাকাবাসী জানান, চোরাই গাড়ির মুলহোতা ফারুক ডাকাত তার শালার ঘরে মোটরসাইকেল ছিল। সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের খাসমহল বালুচর নামাপাড়া গ্রামের আলি আহম্মদ এর ছেলে ফারুক ডাকাত।

তার বিরুদ্ধে সিরাজদিখান থানায় ব্যাংক ডাকাতি, মার্ডারসহ একাধিক মামলা রয়েছে সে বিভিন্ন মামলার ওয়ারেন্ট এর আসামি। সে তার গ্রামে থাকে না বয়রাগাদি ইউনিয়নের কুমারখালী গ্রামে পালিয়ে থেকে মাদক ব্যাবসা করে গ্রামের কেউ ভয়ে কিছু বলতে পারে না সে সব সময় অস্ত্র নিয়ে চলাফেরা করে।

এ বিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো: ফরিদউদ্দিন জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থ‌লে যাই । তাৎক্ষণিক কোনো কাগজপত্র দেখাতে না পারায় মোটরসাইকেল দুই‌টি জব্দ ক‌রে থানায় নি‌য়ে আসি।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ