সাধারণ মানুষের সেবায় নিবেদিত টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তাসলিমা ইসলাম
মুন্সিগঞ্জ, ১৮ জুন, ২০২০, আরাফাত রায়হান সাকিব (আমার বিক্রমপুর)
মুুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা: তাসলিমা ইসলাম।
করোনা পরিস্থিতির শুরু থেকেই সাধারণ মানুষের চিকিৎসায় নিরলস ভাবে কাজ যাচ্ছেন এই স্বাস্থ্য কর্মকর্তা।
সাধারণ মানুষের সেবা দিতে গিয়ে গত ১৩ মে নিজেই আক্তান্ত হয়েছিলেন মহামারী করোনায়। তবে গত ২৭ মে সুস্থ হওয়ার পর আবারো কাজে ফিরে অর্পিত দায়িত্ব পালনে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন তিনি।
তার নিরলস পরিশ্রমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনায় এসেছে সুশৃংখলতা।
জানাগাছে, পূর্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে কোন অক্সিজেন সিলিন্ডার না থাকলেও টিএইচও তাসলিমা ইসলাম উদ্দ্যেগ নিয়ে হাসপাতালটিতে অক্সিজেনের সিলিন্ডারের ব্যবস্থা করেন। এছাড়াও করোনা পরিস্থিতির শুরুতেই হাসপাতালের সকলকে নিজ উদ্দ্যোগে পিপিই দেন এই স্বাস্থ্য কর্মকর্তা। করোনা আক্রান্তদের নিয়মিত খোঁজ নেওয়া, তাদের চিকিৎসায় সর্বদা প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে যাচ্ছেন তিনি।
উপজেলায় করোনা আক্তান্তের পর সুস্থ হওয়া একাধিক ব্যাক্তি জানান, করোনা আক্তান্ত হওয়ার পর তাদের চিকিৎসা ও সুস্থ হওয়ার বিষয়ে নিরবিচ্ছিন্ন ভাবে পরামর্শ দিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।
এসব বিষয়ে ডা: তাসলিমা আক্তার জানান, আমার উপর অর্পিত দায়িত্ব পালনে সদা প্রস্তুত রয়েছি আমি। চিকিৎসা একটি সেবার পেশা তাই এই আমি আমার সাধ্যমত চিকিৎসা প্রার্থীদের সেবা দিওয়ার চেষ্টা করছি।
তিনি বলেন, আমি যোগদানের পরই চেয়েছিলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি পরিস্কার পরিচ্ছন্ন থাকুক, সে ব্যাপারে উদ্দ্যোগ নেওয়া হয়েছিলো। এখন পূর্বের তুলনায় হাসপাতাল অনেক পরিস্কার পরিচ্ছন্ন। চিকিৎসা প্রার্থীরা যেন সঠিক ও নিরিবিচ্ছন্ন চিকিৎসা পায় সে ব্যাপারে নজর রাখা হচ্ছে। করোনা পরিস্থিতির শুরু থেকেই আমরা জনগনকে সেবা দেওয়ার ক্ষেত্রে সর্বদা প্রস্তুত রয়েছি। আমি নিজেও আক্তান্ত হয়েছিলাম, তবে এখন সুস্থ আছি। যথাযথ ভাবে দায়িত্ব পালনে সকলের দোয়া চাই।





