সাতারে সারাদেশে সেরা হওয়া মুন্সিগঞ্জের মাইশাকে নিজ কার্যালয়ে ডেকে সম্মানিত করলেন ডিসি
10

মুন্সিগঞ্জ, ২০ জুলাই ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

৩৮তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা-২০২৬-এ সেরা সাঁতারু পদক অর্জনকারী মুন্সিগঞ্জের কৃতি সন্তান ফাতিহা মাহতাব মাইশাকে নিজ কার্যালয়ে ডেকে সংবর্ধনা দিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সৈয়দা নুরমহল আশরাফী।

আজ সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে মাইশাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়।

এ সময় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী মাইশার অসাধারণ সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, জাতীয় পর্যায়ে এমন গৌরবজনক অর্জন শুধু মাইশার ব্যক্তিগত সাফল্য নয়, এটি পুরো জেলার জন্য গর্বের বিষয়। ভবিষ্যতেও আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য আরও সাফল্য বয়ে আনবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জুবায়ের হোসেন এবং জেলা ক্রীড়া অফিসার খাদিজা পারভীন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গজারিয়া উপজেলার রসুলপুর ইউনিয়নের নবম শ্রেণির শিক্ষার্থী ফাতিহা মাহতাব মাইশা ৩৮তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা-২০২৬-এ ১৩-১৪ বছর বয়সী বিভাগে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে ১০টি স্বর্ণপদক ও ১টি রৌপ্যপদক অর্জন করেন। একই সঙ্গে তিনি ৪টি জাতীয় রেকর্ড গড়ে প্রতিযোগিতার সেরা সাঁতারু নির্বাচিত হন।

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের রসূলপুর গ্রামের মেয়ে সে।

মাইশার এ অনন্য অর্জন মুন্সিগঞ্জের ক্রীড়াঙ্গনে নতুন গৌরবের সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে। জেলার ক্রীড়াপ্রেমীদের প্রত্যাশা, ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনেও তিনি দেশের জন্য আরও সাফল্য বয়ে আনবেন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ