শ্রীনগরে ভ্রাম্যমাণ আদালতে ১৭ মামলা, জরিমানা
মুন্সিগঞ্জ, ২৭ জুন, ২০২১, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর) মুন্সিগঞ্জের শ্রীনগরে করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত চলমান লকডাউনে আইন অমান্য করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আর্থিক জরিমানা আদায় করেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রণব কুমার ঘোষ। গতকাল শনিবার (২৬ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর বাজার, পুরাতন ফেরীঘাট, বেজগাঁও, হরপাড়া ও ষোলঘর এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করায় ১৭টি মামলায় মোট ৯ হাজার ৫শ’ জরিমানার টাকা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণব কুমার ঘোষ। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধিগণ ও শ্রীনগর থানা পুলিশ সদস্যবৃন্দ।
153
মুন্সিগঞ্জ, ২৭ জুন, ২০২১, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত চলমান লকডাউনে আইন অমান্য করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আর্থিক জরিমানা আদায় করেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রণব কুমার ঘোষ।
গতকাল শনিবার (২৬ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর বাজার, পুরাতন ফেরীঘাট, বেজগাঁও, হরপাড়া ও ষোলঘর এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করায় ১৭টি মামলায় মোট ৯ হাজার ৫শ’ জরিমানার টাকা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণব কুমার ঘোষ।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধিগণ ও শ্রীনগর থানা পুলিশ সদস্যবৃন্দ।









