শ্রীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
111

মুন্সিগঞ্জ, ২৯ এপ্রিল, ২০২০, আমিনুল ইসলাম মাছুম (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগর বাজার ও আল-আমিন বাজারে পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ দোকানীকে আর্থিক জরিমানা করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা প্রশাসনের নির্দেশেক্রমে সরকারি আইন অমান্য করায় ও নিত্য প্রয়োজনীয় পণ্য অতিরিক্ত দামের বিক্রি করার অপরাধে শ্রীনগর বাজারে ফলের দোকানী আবুল কালাম, মো. জামাল, বিপ্লব মন্ডলকে ৪ হাজার টাকা, স্বর্ণের দোকানী মুরালী পোদ্দারকে ২ হাজার টাকা অন্যদিকে উপজেলার আল-আমিন বাজারের সিকদার ষ্টোরের কর্ণধার নূরুল ইসলামকে ৪ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক।

এসময় ৫ দোকানীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াস সিকদার জানান, আইন অমান্য করায় দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ এর ৩৭ ধারায় ৩টি ফল ও ১টি স্বর্ণের দোকানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে আল-আমিন বাজারে নিত্য প্রযোজনীয় পণ্য অতিরিক্ত দামে বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর আওতায় ১ জনকে ৪ হাজার টাকা জরিমান করা হয়।

এছাড়াও বাঘড়া বাজার ও কোলাপাড়া বাজার মনিটরিং করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন শ্রীনগর থানার এসআই হাফিজুর রহমান, শ্রীনগর ভূমি অফিসের তহসিলদার মাহমুদুল হাসান প্রমুখ।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ