শেখ রাসেলের জন্মদিন, মুন্সিগঞ্জ জেলা আওয়ামীলীগ এর কর্মসূচিতে অস্র মহড়া
101

নিজস্ব প্রতিবেদক : জাতির জনক বঙবন্ধু শেখ মুজিবুর রহমান এর পুত্র শহিদ শেখ রাসেল এর জন্মদিনের কর্মসূচী পালনকালে অাজ বিকেলে মুন্সিগঞ্জ শহরে স্থানীয় সাংসদ অ্যডভোকেট মৃণাল কান্তি দাস সমর্থিত আওয়ামীলীগ নেতাকর্মীদের সাথে হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।

ঘটনার সময় নিজের কোমরে থাকা অস্র বের করে উপস্থিত নেতাকর্মীদের শাশান শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদুর রহমান ভূঈয়া।

এ সময় সদর থানার ওসি ইউনুচ অালী তার সামনেই দাড়িয়ে ছিলেন।

জেলা অাওয়ামীলীগের ব্যানারে ঐ মিছিলটি শহরের শিল্পকলা একাডেমী থেকে শুরু হয়ে থানা রোড হয়ে সুপারমার্কেট চত্বর ক্রস করার সময় পুর্বে থেকে দাড়িয়ে থাকা মৃণাল সমর্থক নেতাকর্মীদের ধাওয়া দেওয়ার চেষ্টা করলে মৃণাল সমর্থক গ্রুপের নেতাকর্মীরা না সরে সেখানে দাড়িয়েই স্লোগান দিতে থাকেন।

ঘটনার এক পর্যায়ে জেলা অাওয়ামীলীগের সভাপতি মহিউদ্দিন এর পুত্র ফয়সাল বিপ্লব তার সাথে আসা নেতাকর্মীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

এরপরে তারা মিছিল টি নিয়ে শহরের কাচারির দিকে চলে যান। পরে সেখানে গিয়ে কেক কেটে জন্মদিনের কর্মসূচি শেষ করেন তারা।

মিছিলে জেলা যুবলীগের সভাপতি অাক্তারুজ্জামান রাজিব, জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা, সদর থানা ছাত্রলীগের সভাপতি সুরুজ মিয়া, শহর শাখা ছাত্রলীগের সভাপতি নছিবুল ইসলাম নোবেল, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সাগর সহ বিভিন্ন স্থরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ