শুরু হয়েছে দীর্ঘ প্রতিক্ষিত মুন্সিগঞ্জ সদরের শিশু পার্কের পুনঃনির্মান
তৌহিদুর রহমান (কাকন) : নদী এবং সবুজ গাছপালায় ঢাকা মুন্সিগঞ্জ শহরের সৌন্দর্যের কোন কমতি নেই। কিন্তু সব প্রাকৃ্তিক সৌন্দর্যের পাশাপাশি মানুষ সারাবছরের অবসর সময়গুলোতে খুজে বেরায় চিত্ত বিনোদনের কিছু যায়গা। মুন্সিগঞ্জ সদরে প্রতি বছর বিভিন্ন উৎসব এবং অবসর সময়গুলো কাটানোর জন্য চিত্ত বিনোদনের যায়গার প্রয়োজন অনুভব করেনা এরকম মানুষ খুজে পাওয়া খুবই মুশকিল। এ নিয়ে বিভিন্ন পত্রিকা এবং গনমাধ্যম এ লিখালিখি এবং আন্দোলন ও হয়।
কিন্তু অবশেষে পুরন হচ্ছে সে চাওয়ার কিছু অংশ। দীর্ঘ এক যুগের ও বেশি সময় ধরে বন্ধ পরে থাকা মুন্সিগঞ্জ শিশু পার্কের নির্মান কাজ শুরু হয়েছে। এই শিশু পার্কটি মুন্সিগঞ্জ জেলা কোর্ট এর সামনে অবস্তিত। এ বেপারে বিস্তারিত জানার জন্য এলাকার দীর্ঘিস্থায়ী বাসিন্দাদের সাথে কথা বললে তারা জানান, দীর্ঘ সময় ধরে বন্ধ থাকার পর এর কাজ শুরু করেছে মুন্সিগঞ্জ পৌ্রসভা। এর জন্য তারা মুন্সিগঞ্জ পৌ্র মেয়র কে ধন্যবাদ জানান। তারা আরো বলেন অনেক আকাঙ্ক্ষার এই পার্কটি পুনঃনির্মান এর কাজ শুরু হওয়াতে তারা এবং এলাকার শিশু কিশোরা খুবোই খুশি। তারা এও বলেন যে আপাতত তারা জানতে পেরেছে যে এর কিছু অংশ এখন নির্মান হবে , সম্পুর্নটা নির্মান হতে সময় বেশী লাগবে।


