শিক্ষায় সিরাজদিখানে সাফল্য; সমাপনীতে উপস্থিতি শতভাগ
মুন্সীগঞ্জ জেলার ৬টি উপজেলার মধ্যে একমাত্র উপজেলা সিরাজদিখানে চলতি প্রাথমিক সমাপনী পরিক্ষায় শতভাগ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এবছর ১২৮ টি প্রাথমিক বিদ্যালয় ও ৪২টি কিন্ডার গার্ডেনসহ ৫ হাজার ৭৩৩ জন পরীক্ষার্থী সমাপনি পরীক্ষায় অংশ নিচ্ছে। উপজেলার ২৪ টি পরীক্ষা কেন্দ্রে মোট ২ হাজার ৭৮৬ জন ছাত্র ও ২ হাজার ৯৪৭ জন ছাত্রী পরীক্ষার্থী ররেয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. বেলায়েত হোসেন নিশ্চিত করে বলেন, শিক্ষক ও অভিভাবকদের অক্লান্ত পরিশ্রমের কারনেই শতভাগ উপস্থিতি রয়েছে । জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সামসুন্নাহার এই তথ্য নিশ্চিত করেছেন।
135
মুন্সীগঞ্জ জেলার ৬টি উপজেলার মধ্যে একমাত্র উপজেলা সিরাজদিখানে চলতি প্রাথমিক সমাপনী পরিক্ষায় শতভাগ পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
এবছর ১২৮ টি প্রাথমিক বিদ্যালয় ও ৪২টি কিন্ডার গার্ডেনসহ ৫ হাজার ৭৩৩ জন পরীক্ষার্থী সমাপনি পরীক্ষায় অংশ নিচ্ছে। উপজেলার ২৪ টি পরীক্ষা কেন্দ্রে মোট ২ হাজার ৭৮৬ জন ছাত্র ও ২ হাজার ৯৪৭ জন ছাত্রী পরীক্ষার্থী ররেয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. বেলায়েত হোসেন নিশ্চিত করে বলেন, শিক্ষক ও অভিভাবকদের অক্লান্ত পরিশ্রমের কারনেই শতভাগ উপস্থিতি রয়েছে । জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সামসুন্নাহার এই তথ্য নিশ্চিত করেছেন।







