লৌহজংয়ের গোয়ালিমান্দ্রায় অভিযান চালিয়ে ২১০ পিস ইয়াবাসহ একজনকে ধরলো ডিবি
28

মুন্সিগঞ্জ, ২৯ জুন ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের লৌহজংয়ের আলোচিত মাদকের হটস্পট গোয়ালিমান্দ্রায় অভিযান চালিয়ে ২১০ পিস ইয়াবাসহ আল-আমিন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ সোমবার (২৯ জুন) বিকালে পশ্চিম গোয়ালীমান্দ্রা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মুন্সিগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এ তথ্য নিশ্চিত করেন বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবির উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি দল পশ্চিম গোয়ালীমান্দ্রা এলাকার কুব্বত আলীর বাড়ির পশ্চিম পাশের পাকা সড়কে অভিযান চালায়। এ সময় আল-আমিনকে ২১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আল-আমিন ফরিদপুর জেলার নগরকান্দা থানার ঝাটুকদা এলাকার মোহাম্মদ আলীর ছেলে। তিনি বর্তমানে লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা পশ্চিমপাড়া এলাকায় বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশ সুপার।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ