পঞ্চসারের ডিঙ্গাভাঙ্গায় ৪০০ পিস ইয়াবা নিয়ে নারীসহ গ্রেপ্তার ২
২০

মুন্সিগঞ্জ, ১১ নভেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ শহরের ডিঙ্গাভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ বুধবার সন্ধ্যায় ডিঙ্গাভাঙ্গা (সরকারপাড়া) এলাকায় নাসির শেখের বাড়ির সামনের ফাঁকা জায়গা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মেহেদী হাসান বাপ্পী (৩০) ও মোছা. তানিয়া (২৮)। মেহেদী হাসান বাপ্পী মুন্সিগঞ্জের দক্ষিণ চরমশুরা এলাকার মৃত জালাল সরকার ওরফে শাহ জালালের ছেলে। তানিয়া ডিঙ্গাভাঙ্গা এলাকার বাসিন্দা এবং মিজানুর রহমানের স্ত্রী।

জেলা পুলিশ সুপার মো. বদরুদ্দোজা এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ