রূপালী ব্যাংকের কৃষি ঋণ বিতরণ
জেলায় রূপালী ব্যাংক মুন্সীগঞ্জ বিনোদপুর শাখার উদ্যোগে ১৪ কৃষককে ৫০ হাজার টাকা করে কৃষি ঋণ বিতরণ করা হয়েছে। মুন্সীগঞ্জ সদর উপজেলার মহাখালী ইউনিয়নের ভূঁইয়া বাড়িতে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঋণ বিতরণ করা হয়। আলু রোপণ করার জন্য কৃষি ঋণ উত্তোলন করে কৃষকরা।
বিনোদপুর শাখার শাখা ব্যবস্থাপক দিদার মো. ছোফেদউজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— রূপালী ব্যাংক নারায়ণগঞ্জের জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক আমিরুল ইসলাম ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন মহাখালী ইউনিয়নের চেয়ারম্যান সোনা মিয়া বেপারী।
অনুষ্ঠানের আরও উপস্থিত ছিলেন— রূপালী ব্যাংকের সিনিয়র অফিসার মো. জাহিদুল ইসলাম, জেলা জোনাল অফিসের সিনিয়র অফিসার আশরাফুল আলম, নারায়ণগঞ্জের জোনাল অফিসের সিনিয়র অফিসার মো. নজরুল ইসলাম, কৃষি অফিসার মাসদুল ইসলামসহ ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য নাসির মাতব্বর প্রমুখ।




