টাইম স্কেল পুনর্বহালের দাবিতে মুন্সিগঞ্জে মানববন্ধন
মুন্সীগঞ্জে সরকারী বেতন বিলে স্বাক্ষর প্রধানের সরকারী নির্দেশনা বাতিল ও এ সিলেকশন এবং টাইম স্কেল পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে প্রকৃচি- বিসিএস সমম্বয় কমিটি এবং ফাংশনাল ও নন-ক্যাডার সার্ভিসের সদস্যরা।
বুধবার বেলা সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জ শিল্পকলা একাডেমির মূল ফটকের সামনে জুবলী রোডে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। কর্মকর্তারা দাবী করেন, উপজেলা পরিষদের হস্তান্তরিত দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণের বেতন বিলে উপজেলা নির্বাহী অফিসারের স্বাক্ষর প্রদানের সরকারী নির্দেশনা বাতিল এবং জাতীয় বেতন স্কেল ২০১৫ এ সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহাল।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা, এহসানুল করিম, কৃষি কর্মকর্তা জগদীশ দেবনাথ, প্রকৌশলী এসকে আরিফুল ইসলাম, মৎস কর্মকর্তা সাহাজাদা খসরু, প্রশিক্ষণ কর্মকর্তা, কৃষিসম্পসারন, কাজী হাবিুবুর রহমান সহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ।









