রাতে মাওয়া ঘাটে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
১৬৭

মুন্সিগঞ্জ, ১৩ জানুয়ারি, ২০২২, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া (মাওয়া) ঘাটে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মো. শরিফুল ইসলাম (২৩) নামে এক যুবক নিহত হয়েছে।

এ ঘটনায় তার বন্ধু রায়হান (২২) গুরুতর আহত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ভোর ৪টায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শরিফুলকে মৃত ঘোষণা করেন।

নিহতের বন্ধু শিহাব জানান, রাতে আমরা কয়েকজন বন্ধু মোটরসাইকেল নিয়ে মাওয়া ঘাটে ঘুরতে যাই। ফেরার পথে মাওয়া গোল চত্বরে আসলে শরিফুল মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে। ওই মোটরসাইকেলে থাকা শরিফুল ও রায়হান গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে শরিফুলকে মৃত ঘোষণা করেন ডাক্তার। হাসপাতালে রায়হানের চিকিৎসা চলছে।

আহত রায়হান গুলশান এলাকায় থাকেন। নিহতের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মাওয়ায় বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আহত হয়ে দুই জন এখানে এসেছিল। তাদের মধ্যে শরিফুল ইসলামকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত রায়হানের চিকিৎসা চলছে। নিহতের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ