মুন্সীগঞ্জে বালুবাহী বাল্কহেডে হামলা, ১ শ্রমিক নিখোঁজ, আহত ৫
130

মুন্সীগঞ্জে বালু উত্তোলনের টোকেন কাটাকে কেন্দ্র করে রিফাত ইন্টার প্রাইজ এর লোকজনের হামলায় সিদ্দিক (২৫) নামের এক বাল্কহেড শ্রমিক নিখোঁজ সহ আহত হয়েছে ৫ জন। সোমবার ভোর সকালে মুন্সীগঞ্জে মেঘনা ও ধলেশ্বারী নদীর মোহনায় এ ঘটনা ঘটে।

কাউসার এন্ড নিলয় নেভিগেশন এর মাস্টার মোঃ তৈয়ব বলেন, বিজয় টেড্রাস থেকে বালু নেয়ার টোকেন কেটে বালুভরাট করতে যাওয়ার সময় অপর আরেকটি বালু ইজারাদার রিফাত ইন্টার প্রাইজ এর লোকজন তাদের কাছ থেকে পুনরায় টোকেন কাটতে বলে। পরে টোকেন কাটতে রাজি না হওয়া এহামলা চালানো হয়। এসময় সিদ্দিকরে মাথায় গুরুতর আঘাত লাগলে সে নদীতে পরে যায় । তাকে খোজাখুজি করে পাওয়া যাচ্ছেনা । এসময় সাজ্জাত রাসেল নামের অপর আরো একটি বাল্কহেডএ হামলা চালানো হয়েছে। এতে মোঃ আব্দুল মান্না (৩২) শাহজাহান (৫৫) মোস্তফা (৩০) সহ ৫ জন আহত হয়।

হামলা ঘটনাটি স্বীকার করে নারায়নগঞ্জ বন্দর থানার কলাগাছিয়া নৌ-ফাড়ির এস আই ইয়াসীন আরাফাত জানান,এঘটনায় এক শ্রমিক নিখোঁজ এর খবর পাওয়া গেছে । তবে লাশ না পাওয়া পযর্ন্ত কিছু বলা যাচ্ছেনা । মামলার প্রস্তুতি চলছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ