মুন্সীগঞ্জে অনিবন্ধিত এবং অবৈধ মটরসাইকেলের ছড়াছড়ি
নিজস্ব প্রতিবেদকঃ মুন্সিগঞ্জে অবাধে চলছে অনিবন্ধিত এবং অবৈধ মোটরসাইকেল। মুন্সিগঞ্জের প্রায় প্রতিটি সড়কে রেজিস্ট্রেশন ও নম্বর প্লেট ছাড়া এমন মোটর সাইকেল মিলবে হরহামেশায়।এর আবার কোন কোনটি চলছে সাংবাদিক,পুলিশ,আইনজীবী ,ব্যাংক,বীমা,শিক্ষক,এনজিও,On test এবং AFR পরিচয়ে ৷কিছু কিছু আবার চলছে বিভিন্য ক্ষমতাশীন ব্যাক্তির নাম ভাঙ্গিয়ে।
এতে একদিকে সরকার যেমন হারাচ্ছে রাজস্ব তেমনি অবৈধ এসব যানচলাচলে সৃষ্টি হচ্ছে যানজট। রেজিষ্টেশন বিহীন এসব মটরসাইকেল দিয়ে চুরি,ছিনতাই, মাদকদ্রব্য পাচার সহ বিভিন্ন অপরাধ কার্যক্রম পরিচালনার তথ্যে পাওয়া যাচ্ছে ৷
অবৈধ এসব যানবাহন চলাচল প্রতিরোধে প্রশাসনের চরম উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে ৷ কয়েকদিন আগে একবার অভিযান পরিচালিত হলেও আবার তা ঝিমিয়ে পরেছে ৷ আর এই সুযোগে অভিযানের সময় অন্ডারগ্রাউন্ডে লুকিয়ে রাখা এসব অবৈধ মটর সাইকেল আবারো মুন্সিগঞ্জ শহরে সক্রিয় হয়ে উঠেছে ৷ আইন প্রয়োগকারী সংস্থার তথা পুলিশ প্রশাসনের নীরবতায় দিন দিন ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে অবৈধ মোটরসাইকেলের সংখ্যা ৷রেজিষ্টেশনহীন এসব মটরসাইকেল আটক করেও অনেক সময় টাকার বিনিময়ে ছেড়ে দেয়ারও অভিযোগ করেছে অনেকে৷
বিআরটিএ’র তথ্য মতে, রেজিষ্টেশন নিয়ে চলা মটর সাইকেল মাত্র ৩০ শতাংশ বাকি প্রায় ৭০ শতাংশই অবৈধ। কিন্তু বাস্তব চিত্র এর চেয়েও কয়েকগুন বেশি।
সদর ট্রাফিক পুলিশ কর্মকর্তা মো: কামরুল ইসলাম বেগ জানান কিছুদিন আগে অভিযানের সময় মোট ৩৫টি মটরসাইকেল জব্দ করা হয় এর মধ্য ২২টি মটরসাইকেল রেজিষ্টেশনের টাকা জমা দেয়ায় ছেড়ে দেয়া হয়েছে৷
তবে শিঘ্রই আবারও এসব অবৈধ মোটর সাইকেলের বিরুদ্ধে অভিযান পরিচালনার কথা জানিয়েছন এই পুলিশ কর্মকর্তা।









