মুন্সিগঞ্জ শহর রণক্ষেত্র: ৫ ঘন্টা ধরে চলছে সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেছে দুইজনের
149

মুন্সিগঞ্জ, ৪ আগস্ট ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ শহরের সুপারমার্কেট চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে আন্দোলনকারী ও আওয়ামী লীগ কর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে ২ জন নিহতের তথ্য পাওয়া গেছে।

রোববার সকাল ১০ টা থেকে শুরু হয়ে এ রিপোর্ট লেখার সময় দুপুর দুইটা পর্যন্ত আন্দোলনকারী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে।

মুহুর্মুহূ ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যাচ্ছে কিছুক্ষণ পরপরই।

জানা গেছে, সকাল ১০ টার দিকে শহরের সুপারমার্কেট এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারীরা জড়ো হলে সেখানে আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা করে। এসময় বেশকয়েকজন ছাত্রকে মারধর করা হয়। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পরে। এরপরপরই আন্দোলন কারীরা সেখানে পালটা হামলা চালালে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।

পরিস্থিতি সামাল দিতে সুপারমার্কেট এলাকায় অবস্থান নিলেও এখনও উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক আবু হেনা মোহাম্মদ জামাল ২ জনের নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাসপাতালে গুলিবিদ্ধসহ অসংখ্য আহত রোগী রয়েছে। চিকিৎসা দিতে তারা ব্যস্ত। হাসপাতালের ২ জনের মরদেহ রয়েছে।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান জানান, উভয় পক্ষকে নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ