মুন্সিগঞ্জ শহর ছাত্রলীগ নেতা নোবেলের ‘ভূয়া’ পদবি ব্যাবহার নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
154

নিজস্ব প্রতিবেদক: মুন্সিগঞ্জ শহর ছাত্রলীগের সভাপতি নছিবুল ইসলাম নোবেলের সদ্যবিগত ঈদে টাঙানো নিজেকে কেন্দীয় ছাত্রলীগের সদস্য দাবি করে ব্যানার-ফেষ্টুন ও পোষ্টার নিয়ে বিতর্ক উঠেছে শহর জুড়ে।

সাধারন মানুষের পাশাপাশি খোদ ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝেই দেখা গেছে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া।

এ নিয়ে শহর, থানা ও জেলা ছাত্রলীগের শীর্ষস্থানীয় কয়েকজন নেতার সাথে কথা বলা হয়। তারা বলেন, বিগত জেলা ছাত্রলীগের কাউন্সিলে নোবেল সভাপতি পদপ্রার্থী ছিলেন। সভাপতি পদ নিশ্চিত করতে নোবেল জেলা অাওয়ামীলীগের সভাপতি মহিউদ্দিন ও তার পূত্র ফয়সাল বিপ্লব এর সাথে বিপুল পরিমাণ অর্থ লেনদেন করলেও শেষ পর্যন্ত কেন্দীয় ছাত্রলীগ চাহিত যোগ্যতা নোবেলের মধ্যে না থাকায় পদ পাননি নোবেল। অার সেই পরিতাপ খোচাতে এবং রাজনীতিতে নিজের ইমেজ অক্ষুন্ন রাখতে এখন পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের পুর্নাঙ্গ কমিটি না হলেও ফয়সাল বিপ্লব এর ইশারায় ভূয়া পদবি ব্যাবহার করে নিজেকে প্রভাবশালী নেতা প্রমানে চেষ্টা করছেন নছিবুল ইসলাম নোবেল।

নছিবুল ইসলাম নোবেলের এই ভূয়া পদবি ব্যাবহারের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ অামার বিক্রমপুর কে বলেন, “নোবেল নিজেই একজন ভূয়া লোক। তার বিরুদ্ধে ব্যাবস্থা নিতে শীঘ্রই মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগ কে চিঠি দেয়া হবে। এবং নিজেকে কেন্দীয় ছাত্রলীগের সদস্য দাবি করে যে প্রচারণা সে চালাচ্ছে তার বিরুদ্ধে অাইনগত পদক্ষেপ নেয়া হবে।”

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ