মুন্সিগঞ্জ শহরের মাঠপাড়া ‘রেড জোন’ ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি
159

মুন্সিগঞ্জ, ১৮ জুন, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

করোনা সংক্রমণ প্রবণ মুন্সিগঞ্জ শহরের ১ নং ওয়ার্ডের মাঠপাড়া এলাকাকে ‘রেড জোন’ ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন।

গতকাল রাতে এই গণবিজ্ঞপ্তি জারি করে জেলা প্রশাসন। আগামীকাল শুক্রবার (১৯ জুন) থেকে ২১ দিন এই এলাকায় জনসাধারণের চলাচল ও জীবনযাত্রা নিয়ন্ত্রিত থাকবে।

জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার জানান, কাল (১৯ জুন) থেকে আগামী ৯ জুলাই পর্যন্ত মাঠপাড়া এলাকায় ‘রেড জোন’ কার্যকর হবে। এরপর পরিস্থিতি বিবেচনায় ‘রেড জোন’ উঠিয়ে নেয়া হতে পারে আবার নাও হতে পারে।

তিনি জানান, ‘রেড জোন’ এলাকার জন্য সরকারি যেসব আদেশ-বিধিনিষেধ রয়েছে তা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এদিকে জানা গেছে, আজ বৃহস্পতিবার মাঠপাড়া এলাকার জনপ্রতিনিধি ও পঞ্চায়েতসহ নেতৃস্থানীয়দের সমন্বয়ে ‘রেড জোন’ বাস্তবায়ন নিয়ে প্রশাসন সভার আয়োজন করেছে।

উল্লেখ্য, মাঠপাড়ায় গেল ১৪ দিনে অন্তত ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া লাখ মানুষের বসবাস মুন্সিগঞ্জ পৌরসভায় গত ১৪ দিনে করোনা শনাক্ত হয়েছে ১৮৭ জনের। ১৫ লাখ মানুষের জেলাটিতে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৬৬১ জন। মারা গেছেন ৩৯ জন। সুস্থ হয়েছেন ৩৯৪ জন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ