মুন্সিগঞ্জ জেলা যুবদলের নতুন কমিটি: সভাপতি সোহেল, সম্পাদক মুন্না
24

মুন্সিগঞ্জ, ১৯ সেপ্টেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের মুন্সিগঞ্জ জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্র থেকে ঘোষিত নতুন কমিটিতে সভাপতি হিসেবে মোহাম্মদ সোহেল রানা এবং সাধারণ সম্পাদক হিসেবে মোজাম্মেল হক মুন্নাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে আওয়ামী লীগ আমলে প্রতিকুল পরিস্থিতিতে ২০২২ সালে মজিবর রহমানকে আহবায়ক ও মুহাম্মদ মাসুদ রানাকে সদস্য সচিব করে জেলা যুবদলের আহবায়ক কমিটি গঠন করা হয়। তবে বিএনপি সরকার ক্ষমতায় এলে মুহাম্মদ মাসুদ রানাকে ২০২৬ সালের ১৬ জানুয়ারি ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে’ প্রাথমিক সদস্য পদসহ সংগঠন থেকে বহিষ্কার করা হয়। সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয় মোজাম্মেল হক মুন্নাকে। 

আজ রোববার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন নতুন কমিটির অনুমোদন দেন।

কেন্দ্রীয় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন নেতৃত্ব ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘদিন পর জেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা করছেন দলটির নেতাকর্মীরা। বিকালে এ উপলক্ষে শহরে একটি আনন্দ মিছিল হয়। সেখানে সদ্যঘোষিত সভাপতি মোহাম্মদ সোহেল রানাসহ, সাবেক সদস্য সচিব মুহাম্মদ মাসুদ রানা ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ