মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি হাশেম, সা. সম্পাদক জামাল
266

মুন্সিগঞ্জ, ২৬ জানুয়ারি, ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের ৫সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল। এতে মো. আবুল হাশেমকে সভাপতি ও জাহিদুর রহমান জামালকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ৩টা’র দিকে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে পদ পাওয়া অন্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি হিমেল মল্লিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মাহবুব মল্লিক।

নবনির্বাচিত সভাপতি মো. আবুল হাশেম মুন্সিগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের বাসিন্দা ও সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জামাল টংগিবাড়ী উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের বাসিন্দা।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ