মুন্সিগঞ্জে ২৩ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক
২৮০

মুন্সিগঞ্জ, ৫ মার্চ, ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে ব্যাটারিচালিত ইজিবাইক থেকে ৭ হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব সদস্যরা। যুবকের নাম মো. মুসা (৩৫)। উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটের মূল্য ২৩ লাখ ১০ হাজার টাকা।

মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১০ এ তথ্য জানিয়েছে।

র‌্যাব জানায়, সোমবার বিকেলে জেলার শ্রীনগর বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব-১০ এর সদস্যরা। এ সময় একটি ইজিবাইকের গতিরোধ করে তল্লাশি চালিয়ে ৭ হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ছাড়া ব্যাটারি চালিত ইজিবাইকটি জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে শ্রীনগর থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ