মুন্সিগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু
মুন্সিগঞ্জ, ১৩ সেপ্টেম্বর, ২০২০, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর) মুন্সিগঞ্জের সিরাজদিখানে বিষধর সাপের কামড়ে মো.শামীম (১৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার বালুচর ইউনিয়নের চান্দেরচর গ্রামে এ ঘটনা ঘটে । নিহত শামীমের বাবার নাম জাব্বার আলী । নিহত শামীমেমের মামা রবিউল আলম জানান, শনিবার রাত ৯ টার দিকে বাড়ীর পাশে দোকান থেকে কয়েল নিয়ে বাড়ী ফেরার পথে শামীমকে সাপে কামড় দেয়। রাতেই শামীমকে প্রথমে কেরানীগঞ্জের আব্দুল্লাপুর ক্লিনিকে অবস্থা গুরুতর দেখে রাত ১১ টার সময় ঢাকা মিটফোর্ড হাসাপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।
৬১৩
মুন্সিগঞ্জ, ১৩ সেপ্টেম্বর, ২০২০, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে বিষধর সাপের কামড়ে মো.শামীম (১৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার রাতে উপজেলার বালুচর ইউনিয়নের চান্দেরচর গ্রামে এ ঘটনা ঘটে । নিহত শামীমের বাবার নাম জাব্বার আলী ।
নিহত শামীমেমের মামা রবিউল আলম জানান, শনিবার রাত ৯ টার দিকে বাড়ীর পাশে দোকান থেকে কয়েল নিয়ে বাড়ী ফেরার পথে শামীমকে সাপে কামড় দেয়।
রাতেই শামীমকে প্রথমে কেরানীগঞ্জের আব্দুল্লাপুর ক্লিনিকে অবস্থা গুরুতর দেখে রাত ১১ টার সময় ঢাকা মিটফোর্ড হাসাপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।







