মুন্সিগঞ্জে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে দুইদিন ধরে নিখোঁজ গৃহবধূ
30

মুন্সিগঞ্জ, ১০ মে ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরের বজ্রযোগিনী ইউনিয়নের নাহাপাড়া এলাকায় শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে এক গৃহবধূ নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার স্বামী।

ডায়েরি সূত্রে জানা যায়, নিখোঁজ গৃহবধূর নাম শ্রীমতি রিতু কনা রানী। তিনি নাহাপাড়া এলাকার রাজন মজুমদারের স্ত্রী।

গত শুক্রবার (৮ মে) সকাল আনুমানিক সাড়ে দশটার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

নিখোঁজ রিতু কনা রানীর বয়স ২৫ বছর। তার উচ্চতা প্রায় ৫ ফুট ১ ইঞ্চি এবং ওজন আনুমানিক ৫৫ কেজি বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

কেউ তার সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ