ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদে মুন্সিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি
30

মুন্সিগঞ্জ, ১০ মে ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

‘বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করে ভারতের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং সীমান্তে বিএসএফের গুলিতে নিরীহ বাংলাদেশী নাগরিক হত্যার প্রতিবাদ, দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও সাধারণ মানুষের নিরাপত্তার দাবিতে’ মুন্সিগঞ্জের সিরাজদিখানে বিক্ষোভ কর্মসূচি হয়েছে।

আজ রোববার সন্ধ্যায় উপজেলা মোড়ে জাতীয় যুবশক্তি ও জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা এ কর্মসূচির আয়োজন করেন। এসময় দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন তারা।

বিক্ষোভে উপস্থিত ছিলেন, জাতীয় যুবশক্তি মুন্সিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব জুয়েল শেখ, জাতীয় ছাত্রশক্তি জেলা শাখার মুখ্য সংগঠক রাতুল হাসান শান্ত, যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম সিয়াম, ভি এম রাব্বি, সদস্য রিয়াজ মাহমুদ, জাতীয় যুবশক্তির যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান, আতিক মোড়ল, সোহাগ মাঝি, তৌয়ব, যুবায়েরসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সীমান্তে বাংলাদেশি হত্যাকাণ্ড এবং বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘনের ঘটনা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ।

তারা এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড বন্ধে সরকারের কার্যকর পদক্ষেপ দাবি করেন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ