মুন্সিগঞ্জে র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী সাগর আটক
১৯৮

মুন্সিগঞ্জ, ২৯ ফেব্রুয়ারি, ২০২০, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় অভিযান চালিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মুক্তার ওরফে সাগরকে (৪০) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) র‌্যাব-১১ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে সিরাজদিখান উপজেলার ইছাপুরা চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী সাগরকে আটক করা হয়। সাগর সিরাজদিখান উপজেলার রাজানগর গ্রামের মৃত লাল চানের ছেলে। 

র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার এনায়েত হোসেন মান্নান জানান, সাগর ছয়টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তিনি মাদকের ডিলার। সিডিআর পর্যালোচনা করে তার বিরুদ্ধে মাদক, চুরি, ঘরে আগুন দেওয়া ও মারামারি মামলাসহ মোট ১০টি মামলা রয়েছে। 

আটক সাগরকে সিরাজদিখান থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের কোম্পানি কমান্ডার মান্নান।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ