মুন্সিগঞ্জে বেসবলের নতুন যাত্রা, জাতীয় প্রতিযোগিতায় অংশ নিচ্ছে জেলা দল
1

মুন্সিগঞ্জ, ১৪ জুন ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে বেসবল খেলার নতুন যাত্রা শুরু হয়েছে। আগামী জাতীয় বেসবল প্রতিযোগিতা-২০২৬ এ অংশ নিতে প্রস্তুতি নিচ্ছে মুন্সিগঞ্জ জেলা বেসবল দল।

জানা গেছে, আগামী ১২ থেকে ১৪ জুন অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় বিভিন্ন জেলা দলের পাশাপাশি বাংলাদেশ আনসার, বাংলাদেশ পুলিশ ও বিভিন্ন ক্লাব অংশ নেবে। এরই অংশ হিসেবে নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে মুন্সিগঞ্জ জেলা বেসবল দল। দলটির পক্ষ থেকে জেলার সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করা হয়েছে।

সম্প্রতি প্রশিক্ষণ শেষে খেলোয়াড়দের সঙ্গে মতবিনিময়কালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। পরে জেলা ক্রীড়া কর্মকর্তা খাদিজাতুল কোবরা এবং মুন্সিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোহাম্মদ বশির উল্লাহ খেলোয়াড়দের উদ্দেশে বক্তব্য রাখেন। এ সময় তারা দলের সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতেও বেসবল দলের সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

দল সংশ্লিষ্টরা জানান, মুন্সিগঞ্জ জেলা বেসবল দলে জেলার পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় খেলা টেপ টেনিস ক্রিকেটের বেশ কয়েকজন পরিচিত খেলোয়াড় রয়েছেন। বর্তমান স্কোয়াডে রয়েছেন রাইসুল ইসলাম, আরাফাত, হৃদয়, রায়হান, মানিক, সানি, সাগর, শামীম, নিলয়, সিজন ও মাহফুজ।

এদিকে আগামী বছর মুন্সিগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে নতুন খেলোয়াড় বাছাই করা হবে। পাশাপাশি আয়োজন করা হবে মুন্সিগঞ্জ জেলা বেসবল চ্যাম্পিয়নশিপ। ওই প্রতিযোগিতার মাধ্যমে নতুন খেলোয়াড় সংগ্রহ ও বেসবলের প্রসারে কাজ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জেলা বেসবল দলের অধিনায়ক মাহফুজ ফারদিন বলেন, ‘মুন্সিগঞ্জে বেসবলকে জনপ্রিয় করতে আমরা কাজ করছি। জেলার তরুণদের এই খেলায় অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।’

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ