মুন্সিগঞ্জে বিএনপির সদস্য সচিবসহ ৯ নেতাকর্মী জেল হাজতে
141

মুন্সিগঞ্জ, ৯ নভেম্বর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের মুক্তারপুরে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় দায়ের করা দু’টি মামলায় জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতনসহ ৯ নেতাকর্মীর জামিনের আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছে আদালত।

হাইকোর্টের ৬ সপ্তাহের জামিনের মেয়াদ শেষে আজ বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে বিএনপির ১১৫ নেতাকর্মী আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে ১০৬ নেতাকর্মীর জামিন মঞ্জুর করে আদালত।

এসময় জেলা বিএনপির সদস্য সচিবসহ ৯ জনের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন জেলা ও দায়রা জজ মো. আমজাদ হোসেন।

আসামী পক্ষের নিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট জাকারিয়া মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, গেল ২১ সেপ্টেম্বর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মুন্সিগঞ্জের মুক্তারপুর ফেরিঘাট এলাকায় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পুলিশ, সাংবাদিক ও বিএনপি নেতাকর্মীসহ অর্ধশত আহত হয়। ঘটনার পরদিন ২২ সেপ্টেম্বর রাতে সদর থানায় এসআই মাঈনউদ্দিন ও শ্রমিকলীগ নেতা আব্দুল মালেক বাদী হয়ে বিএনপির সহস্রাধিক নেতাকর্মীকে আসামী করে পৃথক দু’টি মামলা দায়ের করেন। পুলিশ-বিএনপি সংঘর্ষের সময় গুরুতর আহত হন মিরকাদিমের মুরমা এলাকার যুবদল কর্মী শাওন। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। একটি মামলায় নিহত শাওনকেও আসামি করা হয়েছিলো।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ