মুন্সিগঞ্জে ফলের গাছের আড়ালে পাওয়া গেল ৭ ফুট গাঁজা গাছ, গ্রেপ্তার বৃদ্ধ
1

মুন্সিগঞ্জ, ৪ আগস্ট ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে ফলের বাগানে অভিযান চালিয়ে প্রায় ৭ ফুট ৬ ইঞ্চি উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গাছটির চাষ ও পরিচর্যার অভিযোগে মো. জামাল বেপারী (৬৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার জামাল বেপারী উপজেলার আড়িয়ল ইউনিয়নের ভদ্রপাড়া গ্রামের বাসিন্দা।

গতকাল সোমবার (৩ আগস্ট) টংগিবাড়ী থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভদ্রপাড়া এলাকায় জামাল বেপারীর বসতবাড়ির দক্ষিণ পাশে বিভিন্ন ফলজ গাছের বাগানে অভিযান চালানো হয়। এ সময় বাগানের ভেতর থেকে প্রায় ৭ ফুট ৬ ইঞ্চি উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়। গাছটি চাষ ও পরিচর্যার অভিযোগে ঘটনাস্থল থেকেই জামাল বেপারীকে গ্রেপ্তার করা হয়।

টংগিবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম আহম্মেদ এসব তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের শেষে মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়।

 

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ