মুন্সিগঞ্জে প্রায় দুই মাস ধরে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন গৃহবধূ, সন্ধান চায় পরিবার
1

মুন্সিগঞ্জ, ১ আগস্ট ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের দক্ষিণ দেওসার এলাকা থেকে নিখোঁজ হওয়ার ৫৪ দিন পার হলেও এখনও সন্ধান মেলেনি মানসিক ভারসাম্যহীন এক গৃহবধূর।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মুন্সিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নিখোঁজ গৃহবধূর নাম রোকসানা বেগম (৩৮)। তিনি দক্ষিণ দেওসার গ্রামের বাসিন্দা আব্দুল বাছেদ সরকারের স্ত্রী।

পরিবারের দাবি, গত ৮ জুন ২০২৬ সকাল আনুমানিক ১১টার দিকে দক্ষিণ দেওসার এলাকার নিজ বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। এরপর আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরিবার জানায়, রোকসানা বেগম মানসিকভাবে অসুস্থ। তার নিখোঁজ হওয়ার ঘটনায় গত ১৭ জুন মুন্সিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়।

নিখোঁজ রোকসানা বেগমের সন্ধান পেলে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগের জন্য মোবাইল নম্বর: ০১৯২৮-৪৫৮৬৭৯।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ